রিফান্ড পলিসি
সর্বশেষ হালনাগাদ: 2025
স্বাস্থ্য জোন আপনার সন্তুষ্টিই আমাদের প্রথম অগ্রাধিকার। আমরা সর্বদা চেষ্টা করি যাতে আপনি নিরাপদ, কার্যকর এবং মানসম্পন্ন প্রাকৃতিক পণ্য পান। তবুও কোনো কারণে আপনি আপনার ক্রয়কৃত পণ্যে সন্তুষ্ট না হলে নিচের শর্তগুলো অনুসারে রিফান্ডের জন্য আবেদন করতে পারেন।
রিফান্ডের যোগ্যতা
আপনি নিচের পরিস্থিতিতে রিফান্ডের জন্য আবেদন করতে পারবেন –
-
আপনি ভুল পণ্য পেয়েছেন।
-
পণ্য ক্ষতিগ্রস্ত অবস্থায় পৌঁছেছে।
-
পণ্যের মেয়াদ উত্তীর্ণ বা খোলার আগেই নষ্ট হয়ে গেছে।
-
পণ্য ডেলিভারির ৩ দিনের মধ্যে আমাদের কাস্টমার সার্ভিসে যোগাযোগ করলে।
রিফান্ডের শর্তাবলী
-
রিফান্ড কেবলমাত্র অব্যবহৃত এবং অক্ষত পণ্য ফেরত দেওয়ার পর প্রক্রিয়াকৃত হবে।
-
কোনো খোলা বা ব্যবহৃত পণ্য রিফান্ডের আওতায় আসবে না।
-
রিফান্ড প্রক্রিয়া সম্পূর্ণ হতে সাধারণত ৫-৭ কার্যদিবস সময় লাগে।
-
ক্রয়কৃত পণ্যের মূল্য একই পেমেন্ট মেথডে ফেরত দেওয়া হবে (যেমন – বিকাশ, নগদ, কার্ড ইত্যাদি)।
রিফান্ডের জন্য কীভাবে আবেদন করবেন
-
আমাদের কাস্টমার কেয়ার টিমকে ইমেইল করুনঃ
📧 support@shasthozone.com -
বিষয় লাইনে লিখুন: “Refund Request – [Order ID]”
-
আপনার অর্ডার নম্বর, পণ্যের নাম, সমস্যার বিবরণ এবং প্রমাণস্বরূপ ছবি সংযুক্ত করুন।
বিশেষ দ্রষ্টব্য
-
কোনো পণ্যের স্বাদ, গন্ধ বা ব্যবহারে ব্যক্তিগত পছন্দের কারণে রিফান্ড প্রযোজ্য নয়।
-
কোম্পানির সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।
যোগাযোগ
আপনার যদি কোনো প্রশ্ন বা সমস্যা থাকে, আমাদের সাথে যোগাযোগ করুন:
📍 1/5, মিরপুর ২, ঢাকা ১২১৬
📧 support@shasthozone.com
🌐 shasthozone.com